সৃষ্টির প্রতি ভালোবাসা
মানুষ নয়, স্রষ্টার জন্য ভালোবাসা ও বেঁচে থাকার দর্শন—হৃদয়কে আল্লাহর ঘর হিসেবে রাখার এক সংক্ষিপ্ত আত্মিক উপলব্ধি।
মানুষের জন্য বাঁচবেন না—কারণ মানুষ বদলে যায়। স্রষ্টার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল।
আশরাফুল মাখলুকের এই হৃদয়টা আল্লাহর ঘর; সেখানে অন্য কাউকে চূড়ান্ত জায়গা দিলেই একসময় না একসময় শুরু হবে অশান্তির এক উথালপাথাল ঝড়। স্রষ্টার সৃষ্টিকে একান্তভাবে মন দিয়ে দিলে সৃষ্টির সাথে বিচ্ছেদ কিংবা সৃষ্টির অস্তিত্বহীনতা আপনাকে গভীরভাবে পীড়া দেবে।
কারণ “আল্লাহর জন্য ভালোবাসি”—এই কথার ওজন অনেক।
— © জাহিদুল (২০২৪)
This post is licensed under CC BY 4.0 by the author.
