Post

আমার সময়

সময়ের সাথে মানুষের পথচলা, অপেক্ষা, আপোষ এবং সময়ের অনিবার্য বাস্তবতা নিয়ে একটি সংক্ষিপ্ত দার্শনিক অনুভব।

সময়ের সাথে খেলি,
সময়কে সময় দেই,
সময়ের সমস্যা খুঁজি,
সময় নিয়ে ভাবি।

সময়ের পিছে পড়ি,
সময় আমায় সময় দেয় না;
সময়ের ব্যাখ্যা খুঁজি,
সময়ের সাথে তাল মিলাই।

সময়ের সাথে আপোষ করি,
সময় সবাইকে দেই—
সময় পরিবর্তন হয়,
সময় কারও বন্ধু নয়।

— জাহিদুল (২০২৪)

This post is licensed under CC BY 4.0 by the author.